২৫ লাখ বিবেচনাধীনের তালিকা শীঘ্রই

0
61
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
পশ্চিমবঙ্গের আরও ৬ আইএএস অফিসারকে তামিলনাডুতে ভোটের কাজে পাঠানো হয়েছে। এই ৬ অফিসারের মধ্যে রাজ্য সরকারের ২ জন সচিবও রয়েছেন।
শুক্রবারের মধ্যে তাঁদের তামিলনাড়ুর নতুন অ্যাসাইনমেন্টে যোগ দিতে বলা হয়েচে। এই তালিকায় রয়েছেন ২০১৩ ব্যাচের আইএএস প্রীতি গোয়েল, ২০১৪ ব্যাচের সিয়াদ এন, ২০১০ ব্যাচের অরবিন্দ কুমার মিনা। ২০০৯ ব্যাচের রানি এ আয়েশা এবং ২০০৬ ব্যাচের পি উল্লানাথন। এরইমধ্যে রাজ্যে ভোটের ক্ষেত্রে কমিশনের অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সকালে নজিরবিহীনভাবে বদলির প্রসঙ্গ তোলেন। এবং তীব্র সমালোচনা করেছেন। এরমধ্যে খবর বিচারাধীনদের প্রথম তালিকা প্রকাশের বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সব ঠিক থাকলে ইদের পরেই বিবেচনাধীনদের প্রথম তালিকা প্রকাশ হতে পারে। যে তালিকায় ২৫ লাখের বেশি মানুষের নাম থাকবে বলে কমিশন সূত্রে খবর। এরমধ্যে বৃহস্পতিবার দফায় দফায় কলকাতা হাইকোর্ট এবং রাজ্য প্রশাসনের মুখ্যসচিব, ডিজি, সিপি সহ পদস্থ অফিসারদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে কমিশনের। এরমধ্যেই বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে তাদের প্রার্থীদের বিরুদ্ধে কতগুলো এফআইআর হয়েছে সে বিষয়ে রাজ্য প্রশাসনের তরফে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। যারফলে নির্বাচনী হলফনামায় ভুলত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বিজেপি প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে। অন্যদিকে চলতি বিতর্কের মধ্যেই বিধাননগর এবং শিলিগুড়ির পুলিশ কমিশনারকে আপাতত ভাবে অন্য কোনও জায়গায় বদলির নির্দেশ রদ করেছে কমিশন।
অন্যদিকে কমিশনের বদলি করা ১৫ জন আইএএস, আইপিএএসের বর্তমান পোস্টিং সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।