গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ড্রোন হামলার আশঙ্কায় লিথুয়ানিয়ার সতর্কতা

    ড্রোন হামলার আশঙ্কায় লিথুয়ানিয়ার সতর্কতা

    0
    15
    ছবি সৌজন্যে : এক্স

    লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির সরকার। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

    পাশাপশি বিমানবন্দরে যান চলাচলও স্থগিত করে। এর আগে বেলারুশ সীমান্ত দিয়ে একটি ড্রোন দেশটির আকাশসীমা লঙ্ঘন করায় এই জরুরি সতর্কতা জারি করা হয়। বাল্টিক অঞ্চলে ধারাবাহিক নিরাপত্তা ঘটনাগুলোর মধ্যে সর্বশেষ ঘটনা।জানা গেছে,ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রটি ভিলনিয়াস অঞ্চলে ট্রেন চলাচলও স্থগিত করে। এটি প্রায় এক ঘণ্টা স্থায়ী ড্রিল। ঘটনার সময় স্কুল ও কিন্ডারগার্টেনগুলোর শিশুদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে বলা হয়।

    রাজধানীতে বসবাসকারী জনগণকে পাঠানো এক বার্তায় লিথুয়ানিয়ার সেনাবাহিনী বলেছে, অবিলম্বে একটি নিরাপদ স্থানে আশ্রয় নিন,আপনজনদের যত্ন নিন এবং নতুন নির্দেশের জন্য অপেক্ষা করুন।পরে অবশ্য,সর্তকতার ঘন্টাখানিক পরে বিমান ও ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।