‘লিভ ইন’-এ নিয়ম বাঁধন দরকার : ইলাহাবাদ হাইকোর্ট

0
1109
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সমাজের নৈতিক মূল্যবোধ রক্ষা করার জন্য লিভ ইন-র ক্ষেত্রে কিছু নিয়মবিধি থাকা উচিত। এমনই জানিয়েছে ইলাহাবাদ হাইকোর্ট। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল ইলাহাবাদ হাইকোর্টে।

সেখানে অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করেন বিচারপতি নলিনকুমার শ্রীবাস্তব। তবে আদালতের পর্যবেক্ষণ, লিভ ইন-এ ক্ষেত্রে কোনও পুরুষ বা মহিলা সহজেই তাঁর সঙ্গীর প্রতি দায় এড়িয়ে যেতে পারেন। ফলে এই ধরনের সম্পর্কের প্রতি তরুণ প্রজন্মের আকর্ষণও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে কিছু নিয়মের কাঠামো এবং সমাধানসূত্র খুঁজে বার করার সময় এসেছে বলে মনে করছে আদালত। অভিযোগকারী তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন অভিযুক্ত।

এমনকি গর্ভপাত করাতেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগ জানান তিনি।পরে মামলাটি হাইকোর্টে গেলে অভিযুক্তের আইনজীবী জানান, তরুণী মিথ্যা অভিযোগ তুলছেন।