মধ্যমগ্রামে লিভ-ইন পার্টনার খুন, গ্রেফতার সঙ্গী

0
13
ছবি সৌজন্যে : নিজস্ব
নিউটাউনের পর মধ্যমগ্রাম, ২ দিনে পরপর লিভ ইন পার্টনারের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মধ্যমগ্রামের হোটেল থেকে লিভ-ইন পার্টনারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মধ্যমগ্রামের পাটুলির বাসিন্দা রিনা রামের দেহ উদ্ধার করেছে পুলিশ।
পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে পুরুষ সঙ্গী গৌরব শেঠকে। জানা গিয়েছে, ২ দিন আগে ওই হোটেলে ঘর ভাড়া নেন রিনা রাম ও তাঁর সঙ্গী গৌরব শেঠ। তদন্তে আরও উঠে এসেছে মাঝে মাঝেই গৌরবের সঙ্গে বিভিন্ন হোটেলে গিয়ে থাকতো রিনা রাম।
খুন না আত্মহত্যা এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এদিকে, নিউটাউনে লিভ-ইন পার্টনার খুনে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনের কথা বলছে পুলিশ। কর্মক্ষেত্রে প্রথম আলাপ হওয়া যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ইনফ্লুয়েন্সার তৃষা সাহা। সম্পর্কের গভীরতা বেড়ে যাওয়ায় লিভ ইন করার সিদ্ধান্ত নেন দু’জনে। এরইমধ্যে নিউটাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল তৃষার মৃতদেহ। ওই একই ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন তাঁর লিভ ইন সঙ্গী সৌভিক রায়ও।