
এবার লেবাননে ইজরায়েলের নিশানায় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী।
জানা গিয়েছে, দক্ষিণ লেবাননে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর একটি নজরদারি চৌকিতে বিমান হামলা চালিয়েছে ইজ়রায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। বেশ কয়েকজন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন।ইজ়রায়েল ডিফেন্স ফোর্সও এক বিবৃতি ঘটনার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, অসাবধানতা বশত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে। তাতে দুই শান্তিসেনা আহত হয়েছেন। লেবাননের বেইরুটের উপরেও হামলা চালিয়েছে ইজ়রায়েলি বিমান। তাতে ২৩ জন নিহত এবং অন্তত ৭১ জন আহত হয়েছেন। অন্যদিকে, গাজ়ায় আইডিএফের বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় ৬১ জন সাধারণ প্যালেস্টাইনি নাগরিক নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় আড়াইশো। লেবাননে গ্রাউন্ড অপারেশনের সময় হিজ়বুল্লা গেরিলাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে মৃত্যু হয়েছে হামলাকারী এক ইজ়রায়েলি সেনার।
প্রসঙ্গত, গত বছর গাজ়ায় ইজ়রায়েলি হামলায় নিহত হয়েছিলেন রাষ্ট্রপুঞ্জের ভারতীয় বংশোদ্ভূত আধিকারিক অনিল বৈভব কালে।
ছবি সৌজন্যে : নিজস্ব
