গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports টানা তৃতীয় জয়ে পাঁচে লিভারপুল

    টানা তৃতীয় জয়ে পাঁচে লিভারপুল

    0
    53
    ছবি সৌজন্যে : এক্স

    অবনমন অঞ্চলের দলের বিপক্ষে দারুণ পারফরম্যান্স উপহার দিল লিভারপুল। দু’ অর্ধেই গোল উৎসব করে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেল আর্না স্লটের দল।

    অ্যানফিল্ডে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা।তাদের চার গোলদাতা হলেন উগো একিটিকে, ভার্জিল ফন ডাইক, আলেক্সিস মাক আলিস্তের ও কোডি হাকপো।লিগে টানা তিন ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার জয় পেল লিভারপুল। লিগ টেবিলেও একটু উন্নতি হলো তাদের।২৮ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে উঠেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড, ওল্ড ট্র্যাফোর্ডের দলটি এক ম্যাচ কম খেলেছে।আগের দুই ম্যাচে কঠিন লড়াইয়ের পর একমাত্র গোলে জয়ী লিভারপুল শুরুতেই এগিয়ে যায়। পঞ্চম মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে, বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলটি করেন একিটিকে।গত গ্রীষ্মে লিভারপুলে যোগ দেওয়া ফরাসি ফরোয়ার্ডের প্রিমিয়ার লিগে গোল হলো ১১টি।পরে আরও দু’বার জালে বল পাঠিয়ে বিরতির আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল।২৪ মিনিটে দমিনিক সোবোসলাইয়ের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভার্জিল ফন ডাইক।

    আর ৪৩ মিনিটে ডি-বক্সে একিটিকের ছোট কাটব্যাক পেয়ে জোরাল ভলিতে ব্যবধান আরও বাড়ান মাক আলিস্তের।গত সপ্তাহে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এই আর্জেন্টাইন মিডফিল্ডারের গোলেই জিতেছিল লিভারপুল।