গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports নিউক্যাসলকে বিধ্বস্ত করল লিভারপুল

    নিউক্যাসলকে বিধ্বস্ত করল লিভারপুল

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স

    ইংলিশ প্রিমিয়ার লিগে হুগো একিতিকের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। ম্যাচে অল রেডদের হয়ে একটি করে গোল করেছেন ফ্লোরিয়ান উইর্টজ ও ইব্রাহিমা কন্তে।

    ম্যাচের শুরু থেকেই দু’ দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে।প্রথমার্ধের ৩৬ মিনিটের মাথায় লিড নেয় নিউক্যাসল।জো উইলকের বাড়ানো বল থেকে সুযোগ পান অ্যান্থনি গর্ডন। লিভারপুলের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। তবে গোল হজমের পর দ্রুতই ম্যাচে ফিরে লিভারপুল। ৪১ মিনিটে গ্রাভেনবার্খের বল পেয়ে ফ্লোরিয়ান উইর্টজ নিউক্যাসলের রক্ষণভাগ ভেদ করে একিতিকের জন্য সুযোগ তৈরি করেন।কাছ থেকে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড।মাত্র দু’ মিনিট পর আবারও গোল করেন একিতিকে। ডিফেন্ডার মিলোস কেরকেজের পাস পেয়ে দূরের পোস্ট লক্ষ্য করে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। দ্রুত দুই গোল করে প্রথমার্ধেই লিভারপুলকে এগিয়ে দেন একিতিকে।দ্বিতীয়ার্ধে লিভারপুল আরো আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে। নিউক্যাসলও পাল্টা আক্রমণের চেষ্টা চালায়, তবে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ৬৭ মিনিটে লিভারপুলের ব্যবধান বাড়ান উইর্টজ। সালাহর সঙ্গে ওয়ান-টু পাস খেলে নিখুঁত ফিনিশে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার।এর পর অতিরিক্ত সময়ে ইব্রাহিমা কন্তে গোল করলে ম্যাচের ফল নিশ্চিত হয়ে যায়।কর্নার থেকে আসা বল গোলরক্ষক ঠিকমতো সামলাতে না পারার সুযোগ কাজে লাগান ফরাসি ডিফেন্ডার।

    এই জয়ে ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে লিভারপুল।