কমিউনিটি শিল্ড জিতল প্যালেস

0
895
ছবি সৌজন্যে : এক্স

ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত কমিউনিটি শিল্ডে ক্রিস্টাল প্যালেস ও লিভারপুলের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ হয় ২-২ গোলে ড্রয়ে। তবে পেনাল্টি শুটআউটে দারুণ কৃতিত্ব দেখিয়ে ক্রিস্টাল প্যালেস জয় ছিনিয়ে নেয়। দু’টি পেনাল্টি রক্ষা করে জয়ের নায়ক প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসন।

লিভারপুলের নতুন খেলোয়াড় হুগো একিতিকে চার মিনিটেই গোল করেছেন, যার আসিস্ট করেন আরেক নতুন মুখ ফ্লোরিয়ান ভার্টজ। তবে ১৭ মিনিটে জাঁ-ফিলিপ মাতেতা পেনাল্টি থেকে স্কোর সমতায় ফেরান। ৪ মিনিট পর জেরেমি ফ্রিমপং গোল করে আবার এগিয়ে দেন লিভারপুলকে। শেষ পর্যন্ত ৭৭ মিনিটে ইসমাইলা সার ম্যাচের স্কোর ২-২ করে দেন।

শুটআউটের শুরুতেই প্রথম পেনাল্টি মিস করেছেন লিভারপুলের অধিনায়ক মোহামেদ সালাহ।এরপর মাতেতা এগিয়ে দেন প্যালেসকে। ম্যাক অ্যাইলস্টার লিভারপুলের হয়ে দ্বিতীয় পেনাল্টিও মিস করেন। শেষ পেনাল্টিতে জাস্টিন ডেভেনি গোল করে ক্রিস্টাল প্যালেসকে কমিউনিটি শিল্ডের ট্রফি এনে দেন।