জীবিত ভোটার মৃত, বিএলওদের শোকজ, ডানকুনিকাণ্ডে ভুল স্বীকারও

0
176
ছবি সৌজন্যে : নিজস্ব
খসড়া ভোটার তালিকায় বিভিন্ন জেলায় জীবিত ভোটারদের মৃত দেখানো হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট বিএলওদের শোকজ করা হয়েছে।
একইসঙ্গে বিডিও, এইআরও-র কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। ডানুকানি, থেকে শিলিগুড়ি, কোচবিহার থেকে কালনা মঙ্গলবার খসড়া ভোটার তালিকা বেরতেই জীবিত ব্যক্তিদের মৃত দেখানো হয়েছে। বিষয়টি জানাজানি হতে নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। বুধবার সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন সংশ্লিষ্ট বিএলওদের কারণ দর্শাতে বলা হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে অ্যাকশন নেওয়া হবে। এদিকে খসড়া তালিকায় ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র নাম বাদ পড়ার ঘটনায় ভুল স্বীকার করেছেন ওই বুথের বিএলও।
মঙ্গলবার তৃণমূল কাউন্সিলরের নাম বাদ যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল হতেই জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেই রিপোর্টের প্রেক্ষিতেই নিজের ভুল স্বীকার করেছেন ওই বুথের বিএলও কুশ হাজরা।