অসুস্থ আডবাণী হাসপাতালে

0
1204
ছবি সৌজন্যে :সংগৃহীত
অসুস্থ হয়ে দিল্লির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে।
আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বর্ষীয়ান বিজেপি নেতার শারিরীক অবস্থা স্থিতিশীল। নিউরোলজি বিভাগের একজন সিনিয়র কনসালট্যান্ট বিনিত সুরির তত্ত্বাবধানে রয়েছেন তিনি। চলতি বছরেও একাধিক বার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত জুলাই মাসেই বয়সজনিত সমস্যার কারণে তাঁকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সে বার কিছু দিন পর্যবেক্ষণে থাকার পর ছাড়া পেয়েছিলেন প্রবীণ নেতা।
এবার ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা।