পিংলার কারখানার উদ্বোধন স্থগিত-র পিছনে লোডেড ভাইরাস: মুখ্যমন্ত্রী

0
130
ছবি সৌজন্যে : নিজস্ব
কোনও প্রভাবশালী মহলের নির্দেশে একদম শেষ মুহূর্তে তাঁর পিংলায় বিড়লাদের রঙের কারখানা উদ্বোধনের কর্মসূচি বাতিল করা হয়েছে।
বুধবার কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে লোডেড ভাইরাস বলে বর্ণনা করেছেন। শিল্পগোষ্ঠীকে দোষারোপ না করেও মুখ্যমন্ত্রী এর পিছনে ষড়যন্ত্র দেখছেন। উত্তরবঙ্গ থেকে ফিরে বিমানবন্দরে এই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন মঙ্গলবার সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানিয়েছিলেন বৃহস্পতিবার বিড়লা ওপাসের রঙের কারখানার উদ্বোধন করবেন। সেই কথা বলার আধ ঘণ্টার মধ্যে তাঁর কাছে বার্তা আসে ওই কর্মসূচি বাতিল হয়েছে। বিড়লা গ্রুপের একজনের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কর্মসূচি আচমকাই বাতিল করা হয়েছে।
এরপরেই মুখ্যমন্ত্রী বলেছেন তিনি বিড়লা গোষ্ঠীকে দোষ দিতে চায় না। তবে এর পিছনে লোডেড ভাইরাস রয়েছে। সবাইকে থ্রেট করছে। তবে মুখ্যমন্ত্রী কোন ব্যক্তি বা দলের নাম করেননি।