সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, সরব বিজেপি

0
28
ছবি সৌজন্যে : নিজস্ব
বিধানসভার ডেপুটি লিডার তথা এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। বিধায়ক সন্দীপন সাহা ও তাঁর বাবা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণ, তোলাবাজির অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে এন্টালিতে একটি বিক্ষোভ মিছিল করেছেন বিজেপি কর্মী সমর্থকরা।
বৃহস্পতিবার সকালে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা সন্দীপন ও স্বর্ণকমলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পথে নামে। একটি বিক্ষোভ মিছিল করে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে যান তাঁরা।
তারপর সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। সন্দীপন ও তাঁর বাবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সন্দীপনের ছবিতে জুতো মারতেও দেখা যায় এক বিজেপি কর্মীকে। বাড়ির সামনে ওঠে চোর চোর স্লোগান।