কালীপুজোর উদ্বোধনে গিয়ে জ্যামে চিরঞ্জিৎ-রথীন 

0
109
ছবি সৌজন্যে : নিজস্ব
বারাসতে কালীপুজোর উদ্বোধনে গিয়ে রাস্তার জ্যামে আটকে পড়েছেন খোদ তৃণমূলের অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। আটকে রইলেন খোদ মন্ত্রী রথীন ঘোষ’ও। দিন দুই আগে বারাসতে কালীপুজোর উদ্বোধনে এসেছিলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, খাদ্য মন্ত্রী রথীন ঘোষ।
আর সেখানে এসেই এ ঘটনা। ১১ নম্বর রেলগেটের কাছে প্রায় এক ঘণ্টার কাছাকাছি সময় যানজটে আটকে পড়েন। ১৫ বছরে কোনওদিনই তাঁর এরকম অভিজ্ঞতা হয়নি বলেও অকপটেই জানালেন এলাকার বিধায়ক। তবে বারাসতের কালীপুজো যে পৃথিবীর শ্রেষ্ঠ উৎসব তাও পুজোর উদ্বোধনী মঞ্চে গিয়ে জানাতে ভুললেন না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, তিনি এত আগে থেকে এত ভিড় মনে হয় কোনওদিন শোনেননি। দেখিওনি। তার মানে মানুষের মনে একটা উৎসাহ রয়েছে।
মন্ত্রীও বলছিলেন এরকম ভিড় তিনিও কোনওদিন দেখেননি। তবে রেল গেটের কাছে এ ঘটনায় তিনি রেলের উপরেও কিছুটা ক্ষোভ উগরে দেন। তাঁদের কাজে কোনও খামতি আছে বলেই মত তাঁর।