লুঠে বাধা দেওয়ায় গুলি, বিষ্ণুপুরে মৃত যুবক

0
126
ছবি সৌজন্যে : নিজস্ব

টাকা লুঠে বাধা দেওয়ায় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ দিতে হয়েছে এক যুবককে। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রামে।

পুলিশ সূত্রে খবুর মৃত যুবকের গোবিন্দ পাঁজা। জানা যাচ্ছে, মুরগী ব্যবসায়ী শঙ্কর ধারা ও তাঁর কর্মচারী দেবাশিস প্রামাণিক ব্যবসার টাকা নিয়ে রাত সাড়ে ন টায় বাড়িতে প্রবেশ করেন। সেই সময়ই ব্যবসায়ীর বাড়ির কাছে কলাবাগানে লুকিয়ে থাকা দুষ্কৃতীরা এসে গালিগালাজ, মারধর করে টাকা লুঠ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। চিৎকার, চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয়রা। বাইকে করে পালানোর সময় ৪ দুষ্কৃতীকে ধরে ফেলেন গোবিন্দ। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার খোঁজ চালাচ্ছে পুলিশ।