
লকেট চট্টোপাধ্যায়ের রামনবমীর মিছিলে পুলিশ বাধা দিতে উত্তেজনা ছড়িয়েছে কেষ্টপুরে। বিজেপির অভিযোগ পারমিশন নেওয়া থাকলেও পুলিশ ইচ্ছে করে ভিআইপি রোডে কেষ্টপুরের মুখে রামনবমীর মিছিলকে বাধা দেয়।
জোর করে রুট পরিবর্তন করতে বলে। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে বচসাও জড়িয়ে পড়েন লকেট চট্টোপাধ্যায়। যদিও পরে পুলিশের ঠিক করে দেওয়া রুটেই মিছিল এগোয়। নিউটাউনের রামমন্দির থেকে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়ে বাগুইআটি, কেষ্টপুর, লেকটাউন হয়ে দমদমের হনুমান মন্দিরে যাওয়ার কথা ছিল মিছিলেন। কিন্তু বিধাননগর পুলিশ কেষ্টপুরের মুখেই মিছিল আটকে দেয়।
ইসলামপুরেও রামনবমীর মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভদেখিয়েছেন বিজেপি সাংসদ কার্তিক পাল।








