গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National চাকরি জীবনের শেষ দিনেই মৃত্যু লোকোপাইলটের

    চাকরি জীবনের শেষ দিনেই মৃত্যু লোকোপাইলটের

    0
    202
    ছবি সৌজন্যে : এক্স
    লোকোপাইলট হিসাবে চাকরি জীবনের শেষ দিনে ঝাড়খন্ডের রেল দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা গঙ্গেশ্বর মাল-র। উল্টো দিকের গাড়ির চালকও পুড়ে মারা গেছেন এই দুর্ঘটনায়। বুধবার থেকেই গঙ্গেশ্বরের অবসর জীবন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মুখোমুখি দুই মালগাড়ির সংঘর্ষে সব শেষ হয়ে গেল। ভারতীয় রেলের মালগাড়ির চালক হিসাবে দীর্ঘদিন ধরে তিনি কাজ করেছেন দক্ষ হাতে।
    মঙ্গলবার মালগাড়ি নিয়ে ঝাড়খন্ডের গোড্ডা জেলা লালমাটি এলাকা থেকে একটি কয়লা বোঝাই মালগাড়ি ফারাক্কা এনটিপিসির উদ্দেশ্যে আসছিল। ঝাড়খন্ডের বারহাইট এলাকায় লুপলাইনে দাঁড়িয়েছিল একটি খালি মালগাড়ি। দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তখনই আগুন ধরে যায় দুটি ইঞ্জিনে। আগুনে পুড়ে মারা যান দুটি গাড়িরই চালক অম্বুজ মাহাতো এবং গঙ্গেশ্বর মাল।