দেওয়ানি মামলার দ্রুত নিষ্পত্তিতে লোক আদালত 

0
7135
Lok Adalat for speedy disposal of civil cases
Lok Adalat for speedy disposal of civil cases
দেশজুড়ে দীর্ঘদিন ধরে পড়ে থাকা দেওয়ানি মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করতে চায় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সূত্রে খবর, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মামলাগুলির বোঝা কমাতে এবং দ্রুত সমাধান করতে বিশেষ লোক আদালত বসানো হবে।
২৯ জুলাই থেকে ৩ অগস্ট ছ’দিন ধরে সুপ্রিম কোর্টে বসবে ওই লোক আদালত। দেশের সব হাইকোর্টের লিগ্যাল সার্ভিসেস অথরিটির সাহায্যে মামলার সঙ্গে যুক্ত বাদী ও বিবাদী পক্ষেরা সেখানে আবেদন জানাতে পারবেন। বিশেষ লোক আদালতে কয়েক দশকের আগের মামলার শুনানিও হবে।দেওয়ানি-সহ ওই ধরনের বহু মামলা বছরের পর বছর ধরে সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে। তারমধ্যে কিছু মামলা আবার শুনানির জন্য উঠছেই না আদালতে। দৈনন্দিন বিচারের বাইরে গিয়ে ওই মামলাগুলির যাতে নিষ্পত্তি করা যায়, তার জন্য পদক্ষেপ করছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সব হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটির সঙ্গে বৈঠক করেন। সেখানে বলা হয়, দেওয়ানি-সহ নানা ধরনের মামলার মীমাংসা করবে ওই বিশেষ লোক আদালত। আগ্রহী মামলাকারীরা সেখানে আবেদন করতে পারবেন। এছাড়া সুপ্রিম কোর্টে বিচারাধীন অনেক পুরনো মামলার তালিকা হাইকোর্টের কাছে পাঠানো হয়েছে।