পহেলগাঁও ইস্যুতে হট্টগোলে মুলতুবি লোকসভা

0
141
ছবি সৌজন্যে : এক্স
লোকসভায় বাদল অধিবেশনের শুরুতে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার স্মৃতিতে নীরবতা পালনের পরেই বিরোধীরা পহেলগাঁও নিয়ে আলোচনার দাবিতে স্লোগান দিতে শুরু করে দেন। উই ওয়ান্ট জাস্টিস ধ্বনিতে সরব হয়ে ওঠে নিম্নকক্ষ।
মাত্র ২০ মিনিট কাজ চলার পরেই বেলা ১২টা পর্যন্ত সভা মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। বিরোধী সাংসদদের দাবি, অপারেশন সিঁদুর নিয়ে সংঘর্ষ বিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার যে প্রসঙ্গ উঠেছে, সে ব্যাপারে সংসদে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রীকে।
কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেছেন, অপারেশন সিঁদুর নিয়ে বিজয় উৎসব পালনের কথা বলছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি এনিয়ে সংসদে আলোচনা হোক। এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু।