গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home National মুলতবি লোকসভা, বাতিল প্রধানমন্ত্রীর ভাষণ 

    মুলতবি লোকসভা, বাতিল প্রধানমন্ত্রীর ভাষণ 

    0
    71
    ছবি সৌজন্যে : এক্স
    বেনজির ঘটনার সাক্ষী রইল লোকসভা। বিরোধীদের ব্যাপক বিক্ষোভের ফলে লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যাওয়ায় সংসদে উপস্থিত থেকেও রাষ্ট্রপতির ভাষণের ওপর বিতর্কে অংশগ্রহণই করতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
     ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টা পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। অপ্রকাশিত বইয়ের উপর রাহুল গান্ধীর প্রস্তাবিত বক্তৃতাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে যে হট্টগোল চলছিল, বিজেপির নিশিকান্ত দুবের মন্তব্যের জেরে তা আরও তীব্র আকার ধারণ করার পর এটি ছিল দিনের দ্বিতীয় মুলতবি। বিরোধীরা সরব হন নিয়ম লঙ্ঘনের অভিযোগে। মঙ্গলবার আট জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার পর থেকেই সংসদ উত্তপ্ত ছিল। যার জেরে এ দিনও দফায় দফায় অধিবেশন ব্যাহত হয়েছে। এদিকে, কংগ্রেস সাংসদরা সংসদের সিঁড়িতে প্রধানমন্ত্রীর সঙ্গে আপোস করা হয়েছে লেখা প্ল্যাকার্ড ধরে বিক্ষোভ প্রদর্শন করেন।
    বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর একদিন আগে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এই অভিযোগ করার পর এই বিক্ষোভ শুরু হয়।