গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মহিলা সংরক্ষণে সায় দিল না লোকসভা

    মহিলা সংরক্ষণে সায় দিল না লোকসভা

    0
    4
    ছবি সৌজন্যে : এক্স

    মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় ভোটাভুটি পাশ করাতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। দু’দিনের বিতর্ক-পর্ব শেষে বিল নিয়ে ভোটাভুটিতে বিলের পক্ষে পড়ে ২৭৮ টি ভোট। 

    বিপক্ষে ২১১টি। মোট ৪৮৯ জন সাংসদ ভোটাভুটিতে অংশ নেন। সংবিধান সংশোধন সংক্রান্ত বিল পাশের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। তা পেতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার।বিরোধীদের মুড আঁচ করে ভোটাভুটির আগে সরকার পক্ষের শেষ বক্তা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সরাসরি বিরোধীদের মহিলা বিরোধী বলে অভিহিত করেন। সেই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির যুক্তি দিয়ে সংসদ সংখ্যা বা়ড়ানোর জোরদার সওয়ালও করেন।স্বরাষ্ট্র মন্ত্রী শাহ বলেন, এমন লোকসভা আসন আছে, যেখানে ভোটারের সংখ্যা ৪৮ লক্ষ। কী ভাবে সেখানকার সাংসদের ভোটদাতাদের প্রত্যাশা পূরণ করবেন? বিরোধীদের উদ্দেশে আবেদন জানিয়ে তিনি বলেন, আমাদের উপর ভরসা রাখুন। বিল পাশ করতে দিন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী শাহের আবেদন সত্ত্বেও সরকারপক্ষের রাজনৈতিক কৌশল আঁচ করে অবস্থানে অনড় থাকেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া’র সাংসদরা।উল্লেখ্য, সংসদের তিন দিনের বিশেষ অধিবেশনে তিনটি বিল পাশ করাতে সক্রিয় ছিল কেন্দ্রীয় সরকার।

    কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের পেশ করা তিনটি বিলের প্রথমটি,লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের উদ্দেশ্যে ১৩১তম সংবিধান সংশোধনী বিল ,নারী শক্তি বন্দন অধিনিয়ম। লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার বিষয়টি এরই অন্তর্গত, দ্বিতীয়টি,লোকসভার আসন পুনর্বিন্যাস ডিলিমিটেশন সংক্রান্ত বিল। তৃতীয়টি, কেন্দ্রশাসিত অঞ্চলে আসনবৃদ্ধির উদ্দেশ্যে,কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল।