
ভোটের জন্য তাঁর অসুস্থতা নিয়ে মিথ্যাচার চলছে।এভাবেই এক সময়ের বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা জবাব দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
বুধবার ওড়িশায় ভোটপ্রচারে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। এর নেপথ্যে অন্তর্ঘাত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।এরপরেই ওড়িশার মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও প্রকাশ্যে বলেছেন যে তিনি তাঁর ভাল বন্ধু।কিন্তু প্রধানমন্ত্রী যদি তাঁর স্বাস্থ্য নিয়ে এতই উদ্বিগ্ন হয়ে থাকেন, তাহলে তিনবার জনসভায় উচ্চস্বরে বক্তৃতা না দিয়ে একটা ফোন করে স্বাস্থ্যের খবর নিলেই তো পারতেন।এর মানে হল প্রধানমন্ত্রী যা করছেন, তা হল নির্বাচনের সময় ভোট পাওয়ার কৌশল। দিল্লির লোকেরা গত ১০ বছর ধরে এই গুজব ছড়াচ্ছে।তাঁর স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে।
