গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk বাবা সম্পদ পাননি, শহিদ হয়েছিলেন : প্রিয়াঙ্কা

    বাবা সম্পদ পাননি, শহিদ হয়েছিলেন : প্রিয়াঙ্কা

    0
    177
    Father did not get wealth became a martyr  Priyanka
    Father did not get wealth became a martyr Priyanka
    তাঁর বাবা রাজীব গান্ধী উত্তরাধিকার সূত্রে সম্পদ পাননি, শহিদ হয়েছিলেন। এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
    সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্পত্তি পেতে উত্তরাধিকার কর তুলে দিয়েছিলেন রাজীব গান্ধী।এরপরেই প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বাবাকে বিশ্বাসঘাতক বলেন, দাবি করেন মায়ের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়ার জন্য একটি আইনে বদল এনেছিলেন, তিনি বুঝতেই পারে না তাঁর বাবা কোনও সম্পদ পাননি। পেয়েছিলেন শহিদ হওয়ার গৌরব। এ এমন এক অনুভূতি যা নরেন্দ্র মোদী কোনওদিন বুঝতে পারবেন না।