
জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে খুনের হুমকিকাণ্ডে ঝাড়খণ্ডের ইসলামপুরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক আহাসানুজ্জামান। যদিও হুমকির সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই বলেই পুলিশের জেরায় দাবি করেছেন ওই যুবক। এদিকে গ্রেফতার হওয়া যুবকের পরিবারের সদস্যদের দাবি, ছেলে বিটেক করার পর কোনওরকম কাজ ছাড়া বাড়িতেই বসেছিলেন।মানসিক সমস্যাও রয়েছে তার। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। উল্লেখ্য, খুনের হুমকি পেয়ে পুলিশের কাছে গিয়েছিলেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। শনিবার অভিযোগ নিয়ে মুর্শিদাবাদের সুতি থানার দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল।
