ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়

0
165
Before the polls there is a heated debate again
Before the polls there is a heated debate again
ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়।তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লা ওরফে বাপিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য একটি ঘটনায় তৃণমূলের নেতা-কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে।
এই ঘটনায় মোট পাঁচ জন গুরুতর আহত হয়েছেন।আহতদের কয়েক জনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এবং বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।অন্যদিকে, তৃণমূল নেতা বাপিকের বিরুদ্ধে প্রাক্তন প্রধান রেজিনা খাতুনের স্বামীকে খুনের পরিকল্পনা করার অভিযোগ ছিল। শওকত মোল্লা ঘনিষ্ঠ খাইরুল ইসলামকে খুনের পরিকল্পনা করার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। ছয়ানি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে পোলেরহাট থানার পুলিশ। ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বাপি আরাবুল ইসলাম ঘনিষ্ঠ বলে পরিচিত।