
চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গচক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে নির্বাচনে হারের পর এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি বলেছেন, রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘুড়তে থাকে। তিনিও ব্যাপারটা সেইভাবেই নিয়েছেন। তারপরেও নতুন কেন্দ্রে লড়াই, পরিশ্রম করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও সফলতা আসেনি। দিলীপের কথায়, বর্ধমান-দুর্গাপুর আসন শক্ত আসন ছিল। যারা সেখানে সেদিন ছিলেন তারাও মেনেছেন একটা জায়গায় অন্ততঃ লড়াই হয়েছে। দলের পলিসির ওপর অনেক কিছু নির্ভর করে। যারাতাঁকে ওখানে পাঠিয়েছেন তারা ভাববেন।
