দক্ষিণে সাফ, উত্তর-পশ্চিম ভারতে বিজেপি হাফ : কংগ্রেস 

0
219
Clear in South BJP Half in North West India  Congress
Clear in South BJP Half in North West India Congress
দক্ষিণ ভারতে বিজেপি সাফ। উত্তর, পশ্চিম এবং উত্তর ভারতে বিজেপি হবে হাফ। এমনই মন্তব্য করেছে কংগ্রেস। 
বুধবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ইতিমধ্যেই ৪২৮টি আসনে ভোটপর্ব সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে ১১৫ আসন। তবে প্রথম ২ দফাতেই স্পষ্ট হয়েছে, দক্ষিণ ভারতে বিজেপি সাফ। উত্তর, পশ্চিম এবং উত্তর ভারতে বিজেপি হাফ। ফলে ৪ জুন লোকসভা নির্বাচনের যে ফল বেরোবে তাতে স্পষ্ট, ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় গিয়ে যেভাবে প্রচার করছেন, তাতে স্পষ্ট, তিনি ভোটের ফল নিয়ে ভীত।পাশাপাশি মোদানি দুর্নীতি প্রকাশ্যে এসেছে বলে মন্তব্য করেছেন জয়রাম রমেশ।বলেছেন, ভোটের ফল বেরনোর দু, একদিনের মধ্যে ঘোষণা করা হবে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী কে। তারপরই মোদানি দুর্নীতির তদন্তে জেপিসি গঠন করা হবে। তাঁর কথায়, ২০১৬ সালে নোটবন্দি হয়েছে। নোটবন্দির পর এত কালো টাকা কোথা থেকে আসছে।