
তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা মেলালো উত্তর এবং দক্ষিণ কলকাতাকে। কলকাতার শ্যামবাজারে যখন প্রথমবার র্যালি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঠিক সেদিনেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। প্রথমে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে বিরাটিতে পদযাত্রা করেছেন তিনি। তারপর কলকাতা উত্তর এবং দক্ষিণের ২ তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মালা রায়ের সমর্থনে এন্টালিতেও হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এন্টালি থেকে যাত্রা শুরু করে মল্লিকবাজার হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা বালিগঞ্জ ফাঁড়িতে শেষ হয়েছে। রাস্তার দুপাশে তৃণমূলের কর্মী সমর্থকদের উত্সাহ ছিল চোখে পড়ার মত। ভিড় থেকে বেরিয়ে অনেকে তৃণমূল নেত্রীকে পুষ্পস্তবকও দিয়েছেন। প্রোটোকল ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তার দুধারে মানুষের সঙ্গে হাত মিলিয়েছেন, কথা বলেছেন।








