
কয়লাকাণ্ডে আবারও তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে তলব সিবিআইয়ের। এর আগেও কয়লাপাচারকাণ্ডে ক্যানিং পূর্বের বিধায়ককে জেরা করেছে কেন্দ্রীয় এজেন্সি।
ভোটের কাজে ব্যস্ত রয়েছে। ৪ তারিখের পর ডাকলে সময় দিতে পারবেন বলে সিবিআইকে জানিয়েছেন সওকত মোল্লা। কয়লাকাণ্ডে কিছু লেনদেন নিয়ে সওকতকে তলব করা হয়। সিবিআই সূত্রে খবর আরও কিছু নতুন তত্য হাতে এসেছে গোয়েন্দাদের। তাই সওকতকে আবারও জেরা করতে চান গোয়েন্দারা। এদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকেও নিজাম প্যালেসে হাজিরার নোটিস দিয়েছিল সিবিআই। দেবরাজও জানিয়েছেন ভোটের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারবেন না। নিয়োগকাণ্ডে গত বছর নভেম্বরে দেবরাজের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই।








