লোকে পাগল বললেও পরমাত্মাই পাঠিয়েছেন : মোদী 

0
157
Even if people say they are crazy God has sent them  Modi
Even if people say they are crazy God has sent them Modi

লোকে পাগল বলে বলুক, পরমাত্মাই পাঠিয়েছেন তাঁকে। আবারও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী দাবি করেছেন, তাঁর দৃঢ় বিশ্বাস, ভগবানই পৃথিবীতে পাঠিয়েছেন তাঁকে।

কেউ কেউ তাঁকে পাগল বলতে পারে, কিন্তু তিনি নিশ্চিত যে পরমাত্মা তাঁকে একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। একবার উদ্দেশ্য পূরণ হলে তাঁর কাজ শেষ হবে। এই কারণে তিনি নিজেকে সম্পূর্ণ ভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন।প্রধানমন্ত্রীর কথায়, ঈশ্বর কখনও তাঁর আসল লক্ষ্যের কথা প্রকাশ্যে বলেন না।তিনি কী করেন, তা দেখেন আগে। এরপরে কী করতে হবে, তা জানতে তিনিও সরাসরি ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। এমন অনেকে রয়েছেন, যারা তাঁর সম্পর্কে কুকথা বলেন। আবার এমনও অনেকে রয়েছেন, যারা তাঁর সম্পর্কে ভাল কথা বলেন। তাই তাঁর প্রতি যাদের বিশ্বাস রয়েছে, তাদের আঘাত না করা তাঁর দায়িত্ব।