লোকসভা ভোট, বড় কথা শাহরুখের

0
176
Lok Sabha polls Shahrukhs big talk
Lok Sabha polls Shahrukhs big talk

লোকসভা ভোট নিয়ে নতুন পাঠ জওয়ান শাহরুখ খানের। তিন দশকের ফিল্মি কেরিয়ারে প্রথমবার সেই সিনেমার হাত ধরেই বুক ঠুকে তিনি রাজনীতির মুখোমুখি হয়েছিলেন।

প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন মরচে ধরা সিস্টেমকে। নির্দ্বিধায় বলেছিলেন,৫ বছরের জন্য যখন কাউকে সরকারে আনতে ভোট দেন, তখন কি তার কাছে যাচাই করতে যান যে, বেকারত্ব ঘুচবে কিনা, শিক্ষার অধিকার পাওয়া যাবে কিনা কিংবা পরিবারের সদস্যদের কেউ অসুস্থ হলে সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে কিনা? এরপর থেকে যাচাই করে ভোট দিন।এবার লোকসভা ভোটের আবহে বিশেষ বার্তা দিয়েছেন কিং খান।জওয়ান-এ শিখিয়েছিলেন আঙুলের সদ্ব্যবহার, এবার নির্বাচনী আবহে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের কথা বলেছেন শাহরুখ।সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে সুপারস্টার জওয়ান শাহরুখ লিখেছেন, একজন দায়িত্ববাণ নাগরিক হিসেবে আমাদের ভোট দিতে যাওয়া উচিত। চলুন ভারতীয় হিসেবে আমাদের দায়িত্ব পালন করি এবং আমাদের দেশের সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে ভোট দিই। ভোটের অধিকার জনস্বার্থে প্রচার করুন আপনারাও। উল্লেখ্য তাঁর জওয়ান সিনেমা নিয়ে রাজনৈতিক মহলেও কম শোরগোল হয়নি। শাহরুখকে শিখণ্ডি করে বিজেপি-কংগ্রেস একে-অপরের বিরুদ্ধে মাঠে নেমে গলা চড়িয়েছিল। আসলে সেই ছবির একেকটা প্লটে কখনও দেশে অর্থনৈতিক কেলেঙ্কারি, কখনও অস্ত্র দুর্নীতি আবার কখনও বা ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থাকে তুলে ধরা হয়েছিল।শাহরুখ অনুরাগীরা তখন বলেছিলেন,সিস্টেমের মেরুদণ্ড আসলে কতটা মজবুত,সেটাই পরখ করে দেখার জন্য টোকা দিয়েছেন কিং খান।রোজকার ডাল-ভাতের চিন্তা করা আমজনতাকে শিখিয়ে দিয়েছেন পরিবর্তন পরিবর্তন করে চেঁচালেই হয় না, জনতাই আসল জনার্দন।গণতন্ত্রের আওয়াজ কতটা শক্তিশালী, নির্বিকার জনতাকে তাঁদের ভাষাতেই বুঝিয়েছেন শাহরুখ।পরবর্তীতে অবশ্য সুপারস্টার নিজেই বলেছিলেন, জওয়ান আসলে জনতার কণ্ঠস্বর।এদিকে সোশ্যাল মিডিয়ায় সলমন খানও ফ্যান ফলোয়ারদের ভোট দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন।