গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment লোকাহ : বাজেট ৩০ কোটি, আয় ২০৩ কোটি

    লোকাহ : বাজেট ৩০ কোটি, আয় ২০৩ কোটি

    0
    188
    ছবি সৌজন্যে : এক্স

    বক্স অফিসে ঝড়, সোশ্যাল মিডিয়ায় সাধারণ দর্শকের প্রশংসা আর সমালোচকদের ইতিবাচক রিভিউ পেয়েছে। ২৮ আগস্ট মুক্তির পর থেকে এর সবই পেয়েছে মালয়ালম সিনেমা,লোকাহ চ্যাপ্টার ১, চন্দ্রা। এবার বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল সিনেমাটি।

    কেবল দক্ষিণ ভারত নয়, গোটা ভারতীয় সিনেমাপ্রেমীর দৃষ্টি এখন ডোমিনিক অরুণ পরিচালিত এই সুপারহিরো সিনেমাটির দিকে। কল্যাণী প্রিয়দর্শন অভিনীত এই মালয়ালম সুপারহিরো ছবি বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে চলেছে। মাত্র ৩০ কোটি টাকা বাজেটে নির্মিত ছবিটি ইতিমধ্যে ২০২৫ সালের তৃতীয় সর্বাধিক আয় করা মালয়ালম চলচ্চিত্রে পরিণত হয়েছে। মুক্তির ১৩ দিনে ভারতে সিনেমাটির আয় ৯৭ কোটি ৭৫ লাখ টাকা। বিদেশেও দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। দেশ–বিদেশ মিলিয়ে এখন পর্যন্ত ছবিটির আয় ২০৩ কোটি টাকা। মাত্র ১৩ দিনের মাথায় ৬০০ শতাংশ মুনাফার রেকর্ডও করেছে এই ছবি। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী।ছবিতে আরও আছেন স্যান্ডি, অরুণ কুরিয়ান ও নাসলেন।ছবিটি পরিচালনা করেছেন ডমিনিক অরুণ, আর প্রযোজনায় রয়েছেন দুলকার সলমানের ওয়েলফেয়ার ফিল্মস।সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে দুলকার ঘোষণা করেছেন, এই সিনেমার সব কিস্তির মুনাফা তিনি পুরো টিমের সঙ্গে ভাগাভাগি করে নেবেন।

    এখন বলা হচ্ছে,লোকাহ সিনেমাটি যদি এভাবে ব্যবসা করতে থাকে তবে এটি ভেঙে দিতে পারে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা মালয়ালম সিনেমার রেকর্ড।বর্তমানে তালিকার শীর্ষে আছে এলটু এমপুরান ২৬৮ কোটি টাকা, মাঞ্জুম্মেল বয়েজ ২৪২.৩ কোটি টাকা এবং থাডারাম ২৩৭.৭৬ কোটি টাকা।