লোকপালের ৭০ লক্ষর গাড়ি , সরব তৃণমূল

0
136
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দুর্নীতিদমন বিভাগ লোকপালের বার্ষিক বাজেট যেখানে ৪৪.৩২ কোটি টাকা। সেখানে বিলাসবহুল ৭টি গাড়ি কেনার জন্যই খরচ করা হচ্ছে ৭ কোটি টাকা।
এই দুর্নীতির তদন্ত কে করবে বলে সরব হয়েছে বিরোধীদল তৃণমূলের কংগ্রেস। ৭ আধিকারিকের জন্য যে সাতটি গাড়ি কেনার জন্যে টেন্ডার ডাকা হয়েছে, সেই বিএমডব্লু ৩৩০ লি-লং হুইল বেস গাড়ির একেকটির দাম প্রায় ৭০ লক্ষ টাকা। এই ঘটনা সামনে আসতেই সমালোচনা শুরু হয়েছে। তৃণমূলের তরফে মুখপাত্র তথা সাংসদ সাকেত গোখলে স্যোশাল মিডিয়া পোস্টে তীব্র কটাক্ষ করে লিখেছেন, লোকপালের বিলাসিতা। ভারতের লোকপালের বার্ষিক বাজেট ৪৪.৩২ কোটি টাকা এখন সব সদস্যের জন্য প্রায় ৫ কোটি টাকায় ৭টি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি কিনছে লোকপাল। এটি পুরো বার্ষিক বাজেটের ১০%। লোকপাল একটি দুর্নীতিবিরোধী সংস্থা বলে মনে করা হয়। তাহলে দুর্নীতিগ্রস্ত লোকপালের বিরুদ্ধে কে তদন্ত করবে?
এদিকে, এক ভিডিও বার্তায় এইভাবেই সরব হয়েছেন তৃণমূল সাংসদ  সুস্মিতা দেব। তিনি বলেছেন,  লোকপাল একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যা কিনা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবে, আর সেই লোকপালের জন্যই বাজেটে ৪৪.৩২ কোটি ?