মালদায় গুলিবিদ্ধ দোকান মালিক, আমডাঙায় বাড়িতে বোমা

0
272
MALDA  SHOT OUT AMDANGA  BOMB BLAST
MALDA SHOT OUT AMDANGA BOMB BLAST

জমি বিবাদে দোকান মালিকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পুরাতন মালদায়। শুক্রবার রাতে পুরাতন মালদার ১৭ নম্বর ওয়ার্ডের দোকান মালিক সুমন সাহার বাড়ির গ্রিল কেটে ভিতরে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। বছর ৪২-র ব্যবসায়ী সুমনের পায়ে গুলি লাগে।

পরিবারের অভিযোগ মাসচারেক আগে ব্যবসায়ীর আত্মীয়ের ৩ বিঘা জমি দখল করার চেষ্টা করে দুই দুষ্কৃতী। ব্যবসায়ী বাধা দেওয়ায় শুক্রবার রাতে ৪ দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। জমি বিবাদ না অন্য কোনও কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে আমডাঙায় আইএনটিটিইউসি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ শুক্রবার রাতে তৃণমূলের অটো ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সেই সময় ঘরে ঘুমিয়েছিলেন আইএনটিটিইউসি নেতা। যদিও অল্পের জন্য রক্ষা পান তিনি। বোমার আঘাতে তাঁর বাড়ির চাল উড়ে গিয়েছে।