লন্ডনের ক্যামডেন দুর্গাপুজো যেন একটুকরো কলকাতা

0
113
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
লন্ডনে টেমসের ধারে ক্যামডেন দুর্গাপুজো এখন দর্শনীয় পুজো হয়ে উঠেছে। উমা ঘরে আসার এই অনুভতি নিয়ে এবারের থিম মা।
কলকাতা থেকে কয়েকশো মাইল দূরে থেকেও মায়ের আবাহনে এতটুকু খামতি নেই লন্ডন ক্যামডেন দুর্গা পুজোয়। সালটা ছিল ১৯৬৩। সেই সময় লন্ডনে হাতে গোনা কয়েকজন বাঙালিই ছিলেন। তবে এই যে কথায় আছে, বাঙালির হৃদয় থেকে দুর্গাপুজো বাদ দেওয়া যায় না। যেক’জন বাঙালি সেই সময় লন্ডনে ছিলেন, তাদের সদিচ্ছাতেই শুরু হয়েছিল মায়ের আরাধনা। সময়ের সঙ্গে সঙ্গে এখন টেমসের ধারে সেই পুজো লন্ডনের সবচেয়ে দর্শনীয় পুজো হয়ে উঠেছে। হঠাৎ করে সুইস কটেজ লাইব্রেরির অন্দরে পা দিলে মনে হবে যেন লন্ডন নয়, ভুল করে টাইম মেশিনে চড়ে কলকাতায় এসে পড়েছেন সকলে। ভুল ভাঙার আগেই হাতে চলে এসেছে কলকাতার ফুচকা, সুস্বাদু বিরিয়ানি। বসেছে গড়িয়াহাটের মতো শাড়ির মেলাও। কী নেই সেই জায়গায়। ষষ্ঠীতে মায়ের বোধন থেকে সমস্ত নিয়ম আচার মেনে দশমীতে বিসর্জন পর্যন্ত-সবটাই এই পুজোতে আছে। সবচেয়ে বড় আকর্ষণ হল কুমারী পুজো।
টেমসের তীরে কুমারী পুজো দেখতে সুইস কটেজ লাইব্রেরিতে উপচে পড়ে ভিড়। দশমীর সিঁদুর খেলার কোনওভাবেই মিস করে না ওখানকার বাঙালিরা।