নিঃসঙ্গতা বেড়েছে জার্মানিতে

0
1145
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

জার্মানির এক তৃতীয়াংশ মানুষ নিঃসঙ্গতা বা একাকীত্বকে একটি গুরুতর মানসিক চাপ হিসেবে অনুভব করছেন বলে সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, তরুণদের মধ্যে এই সমস্যা বিশেষভাবে প্রকট।

প্রায় ৬০ শতাংশ জার্মান নাগরিক প্রায়ই, মাঝে মাঝে বা খুব কম হলেও নিঃসঙ্গতা অনুভব করে্ন। এতে দেখা গেছে, তরুণরা নিঃসঙ্গতায় বেশি ভোগে্ন। ১৮ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে ৬৮ শতাংশ বলেছেন, তারা প্রায়ই, মাঝে মাঝে বা খুব কম হলেও নিঃসঙ্গতা বা একাকীত্ব অনুভব করেন।এ ছাড়া এই বয়সের ৩৬ শতাংশ নিঃসঙ্গতাকে খুব বেশি বা বেশ গুরুতর চাপ হিসেবে অনুভব করেন।তুলনামূলকভাবে ৪০ থেকে ৫৯ বছর ও ৬০ বা তার বেশি বয়সী গোষ্ঠীর মধ্যে এই হার যথাক্রমে ১৯ শতাংশ ও ২১ শতাংশ। এই জরিপের ফলাফল উপস্থাপনের সময় সমাজবিজ্ঞানী জানোশ শোবিন বলেছেন, নিঃসঙ্গতা সাধারণত জীবনযাপনের পরিবর্তনের সঙ্গে জড়িত। আর এটি তরুণ বয়সে বেশি ঘটে থাকে। যেমন বাড়ি ছেড়ে যাওয়া, নতুন শহরে স্থানান্তর বা কাজের পরিবর্তন,এসব কারণে নিঃসঙ্গতা অনুভূত হতে পারে।জরিপে দেখা গেছে, সিঙ্গেল বা অবিবাহিত ব্যক্তিরা সঙ্গী থাকা ব্যক্তিদের তুলনায় তিনগুণ বেশি নিঃসঙ্গতা অনুভব করেন। যদিও নিঃসঙ্গতার মাত্রা পুরুষ ও মহিলার মধ্যে সমান। তবে সঙ্গীর উপস্থিতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অবিবাহিত বা সঙ্গীহীনদের মধ্যে ৩৩ শতাংশ বলেছেন, তারা খুব বেশি বা বেশ গুরুতরভাবে নিঃসঙ্গতায় ভোগেন। তবে যাদের সঙ্গী আছে,এমন ব্যক্তিদের মধ্যে এই হার মাত্র ২২ শতাংশ।