
থ্রেডস একটি নতুন ফিচার পরীক্ষা করছে যা ইউজারদের সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ লেখা সহজে শেয়ার করার সুযোগ দেবে।
এর মাধ্যমে ইউজাররা যদি কোনো চিন্তা বা ধারণা বিস্তারিতভাবে শেয়ার করতে চান তাহলে আলাদা আলাদা পোস্ট করে থ্রেড বানানোর পরিবর্তে একটি পোস্টে বড় টেক্সট ব্লক যুক্ত করতে পারবেন।অ্যাপ গবেষক রাদু অনসেস্কু প্রথমে আইওএসে এই নতুন টেক্সট অ্যাটাচমেন্ট ফিচারটি লক্ষ্য করেন এবং এর একটি স্ক্রিনশট শেয়ার করেন। বর্ণনা অনুযায়ী, এই ফিচারটি ইউজারদের দীর্ঘ টেক্সট যুক্ত করার পাশাপাশি স্টাইলিং টুল ব্যবহার করে আরও সৃজনশীলভাবে গভীর চিন্তা, খবরের অংশবিশেষ, বইয়ের উদ্ধৃতি এবং আরও অনেক কিছু শেয়ার করার সুযোগ দেবে।বলা হচ্ছে ,দীর্ঘ লেখা শেয়ার করার এই সুবিধা থ্রেডসে ক্রিয়েটর ও লেখকদের ধরে রাখতে সহায়ক হতে পারে, বিশেষ করে যারা তাদের ব্লগ বা নিউজলেটার প্ল্যাটফর্ম যেমন সাবস্ট্যাক-এ লেখা প্রকাশ করতেন কিন্তু এখন আরও বড় পরিসরে পৌঁছাতে চান।একইসঙ্গে, এটি ইউজারদের পোস্টের শব্দসীমা ছাড়িয়ে গেলে ফোনের নোটস অ্যাপ থেকে টেক্সটের স্ক্রিনশট নিয়ে পোস্ট করার ঝামেলা থেকেও মুক্তি দেবে।এদিকে প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম এক্স এরইমধ্যে আর্টিকেলস ফিচারের মাধ্যমে দীর্ঘ লেখা শেয়ারের সুযোগ দিচ্ছে।
তবে এক্স-এর এই সুবিধা কেবল প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য অন্যদিকে থ্রেডসের নতুন ফিচারটি সবার জন্য ওপেন যদিও ভবিষ্যতে তা বদলাতে পারে।








