দেশে সবথেকে দীর্ঘ তাপপ্রবাহ চলছে : মৌসম ভবন 

0
152
Longest heat wave going on in the country  Mausam Bhavan
Longest heat wave going on in the country Mausam Bhavan

দেশে সবথেকে দীর্ঘ তাপপ্রবাহ চলছে।এমনটাই জানিয়েছে মৌসম ভবন।মে-র মাঝামাঝি থেকে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপপ্রবাহ চলছে।

তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যাচ্ছে। মৌসম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলছেন, দেশে সবথেকে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ চলছে। কারণ, দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ২৪ দিন ধরে তাপপ্রবাহ দেখা যাচ্ছে। চলতি সপ্তাহেই বর্ষার বৃষ্টি দেশের উত্তর প্রান্তে এগিয়ে আসায় পারদের মাত্রা কমতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও, পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করছেন মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি বলেছেন, যদি আগাম কোনও ব্যবস্থা না নেওয়া হয় তাহলে প্রায়ই তাপপ্রবাহ দেখা যাবে। যা হবে স্থিতিশীল এবং তীব্র। মানুষের কার্যকলাপ, বাড়তে থাকা জনসংখ্যা, শিল্পায়ন ও পরিবহনের জেরে ক্রমাগত কার্বন-ডাই অক্সাইড, মিথেন ও ক্লোরোকার্বন বাড়ছে। মানুষ শুধুমাত্র নিজেদেরই বিপদে ফেলছে না, ভবিষ্যৎ প্রজন্মকেও বিপদে ফেলছি।