
আর জি কর-কাণ্ডের তদন্তে সিবিআই নীরব কেন, এমনই প্রশ্ন তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।সাংদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা বলেছেন, সিবিআই ঘটনার তদন্তভার নেওয়ার ২৩ দিন পেরিয়ে গেলেও কুৎসিত ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
সিবিআই উত্তর দিচ্ছে না, নীরব রয়েছে। তাঁদের আরও দাবি, মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে জানাক সিবিআই। সিবিআই তদন্তের এই ধোঁয়াশাকেই চ্যালেঞ্জ করছে তৃণমূল। বিজেপিকে কটাক্ষ করে ব্রাত্য বলেছেন, বিজেপি বলছে প্রমাণ লোপাট করা হয়েছে, কেন তারপরেও সিজিও কমপ্লেক্সে অভিযান করল না বিজেপি। কেন সিজিও কমপ্লেক্সে স্মারকলিপি জমা করল না। বিজেপি বিচার চায় না, রাজনীতি চায়।
