
কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয়ের কুমারের পুত্রের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করেছে হায়দরাবাদ পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীর পুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
কিন্তু ঘটনার পর থেকে হদিস মিলছে না অভিযুক্তের। তাঁর খোঁজে তল্লাশি চালাতে পুলিশের পাঁচটি দল গঠন করা হয়েছে। তদন্তকারী সূত্রের খবর, অভিযুক্তের কল ডিটেল রেকর্ড এবং ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস চিহ্নিত করা হয়েছে। সাইবারাবাদ পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে পুলিশের পাঁচটি বিশেষ দল গঠন করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে।








