গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National জাভেদ হাবিবের বিরুদ্ধে লুকআউট নোটিশ

    জাভেদ হাবিবের বিরুদ্ধে লুকআউট নোটিশ

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স
    জনপ্রিয় হেয়ার স্টাইলার শিল্পী জাভেদ হাবিবের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে উত্তরপ্রদেশ পুলিশ। তিনি এবং তাঁর পুত্র বহু মানুষকে ঠকিয়েছেন বলে অভিযোগ।
    কোটি কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে হাবিব এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যে একাধিক মামলা রুজু করেছে। হাবিব বা তাঁর পরিবারের কেউ যাতে দেশ ছে়ড়ে যেতে না-পারেন, তা নিশ্চিত করতে লুকআউট নোটিস জারি করা হয়েছে।
    হেয়ার স্টাইলারের  দুনিয়ায় হাবিব অত্যন্ত পরিচিত নাম। দেশের নানা প্রান্তে তাঁর নামের পার্লার গড়ে উঠেছে। বহু মানুষ কেশসজ্জার আশায় সেই সমস্ত পার্লারে যান।  হেয়ার স্টাইলার সংক্রান্ত বিভিন্ন সেমিনারেও হাবিব যোগ দেন।