অহংকার খর্ব করেছেন ভগবান রাম, বিজেপিকে আরএসএস 

0
144
Bhagwan Ram has humiliated BJP RSS
Bhagwan Ram has humiliated BJP RSS
অহংকার খর্ব করেছেন ভগবান রাম। বিজেপির নাম না করে লোকসভা নির্বাচনের ফল নিয়ে নিশানা করেছেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।
একটি অনুষ্ঠানে ইন্দ্রেশ কুমার বলেছেন, ২০২৪ সালে গণতন্ত্রের উৎসবের মাধ্যমেই ভগবান রামের ন্যায়বিচার দেখা যেতে পারত। যে দল ভগবান রামের উপাসনা করত তারাই বৃহত্তম দল হয়েছে। কিন্তু ভগবান রামের উপাসকরা পরে অহংকারী হয়ে উঠেছিল। ওই দল যা ভোট যা ক্ষমতা পেতে পারত, তাদের দম্ভের কারণে সেটা পেতে দেননি ভগবান রাম। তবে বিজেপির নাম করেননি ইন্দ্রেশ কুমার। কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রকৃত ভক্তের মধ্যে কখনও অহংকার থাকে না।একইসঙ্গে ইন্ডিয়া জোটকেও নিশানা করেছেন তিনি। আরএসএস নেতার কথায়, ভক্তরা অহংকারী হয়ে গেলেও তারা ২৪১টি আসন পেয়েছে। পার্লামেন্টের বৃহত্তম দল হয়েছে। আর যারা ভগবান রামকে বিশ্বাস করেনি তারা মাত্র ২৩৬টা আসন পেয়ে থেমে গিয়েছে। এটাই তাদের শাস্তি, কারণ অবিশ্বাসী হলে সাফল্য পাওয়া যায় না। তাই দল বেঁধে লড়াই করলেও, একটা দলের কাছে হেরে গিয়েছে।