
কলকাতায় লডর্সের মোড়ে সরকারি জমি জবর-দখল মুক্ত করতে অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার কলকাতা পুরসভা এবং পুলিশের অভিযানে নামে।
ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে পড়ে পুরসভার লোকজন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য এবং সংস্কৃতি দফতরের হাতে থাকা ২৯ কাঠা জমি দখল মুক্ত করার নির্দেশ দেন। সেই মেনেই কলকাতা পুরসভা ডাম্পার, জেসিবি ও একটি টেলিয়ান নিয়ে অভিযানে যায়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি উচ্ছেদ অভিযানের কোনওরকম নোটিস দেওয়া হয়নি। প্রায় ১২০ টি দোকান ভাঙা পড়েছে বলে খবর।
এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন যদি কেউ দখল করে থাকে, সেটা উচ্ছেদ হবে এটা স্বাভাবিক। কিন্তু ধর্মতলায় হচ্ছে না কেন, প্রশ্ন তুলেছেন শমীক ভট্টাচার্য।
