গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Howrah চলন্ত বাইককে পিষল লরি! মৃত্যু আরোহীর

    চলন্ত বাইককে পিষল লরি! মৃত্যু আরোহীর

    0
    88
    ছবি সৌজন্যে : নিজস্ব
    লরির চাকায় পিষে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে বাইক আরোহীর। এই ঘটনায় হাওড়ায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
    বুধবার রাত সাড়ে নটা নাগাদ কোনা মোড়ের কাছে সার্ভিস রোডে একটি বাইকে চেপে দুই আরোহী যখন কলকাতা দিকে যাচ্ছিল সেই সময় ব্রেক মারে বাইকের চালক। সেই সময় বাইকের পিছনে বসে থাকা বছর ৫২ ওই আরোহী রাস্তায় ছিটকে পড়লে পিছন থেকে আসা লরি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। দুর্ঘটনার পর চম্পট দেয় লরি। এই ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরি এবং ম্যাটাডোরে ভাঙচুর চালায়।
    ঘটনাস্থলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী এবং র‍্যাফ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিলুয়া থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক লরির চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে।