দ্রুত মেদ ঝরিয়ে ওজন কমান 

0
159
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

ওজন কমাতে চাইলে সঠিক এবং সহজ পদ্ধতি জেনে রাখা প্রয়োজন। নতুন বছরে অনেকেই নিশ্চয় ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সেক্ষেত্রে সঠিক এবং সহজ পদ্ধতি জানলে সুবিধা হবে। এখন প্রশ্ন হলো, কোন কোন নিয়ম পালন করলে দ্রুত শরীরের অতিরিক্ত মেদ ঝরবে।উত্তর হলো,ওজন কমাতে হলে প্রতিদিনের জীবন একটু নিয়মশৃঙ্খলা মেনে চলা উচিত।সবার আগে নজর দিতে হবে যে আপনি কী খাচ্ছেন, কী পরিমাণে খাচ্ছেন এবং কখন খাচ্ছেন।অল্প করে অনেকবার খাবার খেলে ওজন থাকবে নিয়ন্ত্রণে। পেট ভরে খাবার কখনই খাবেন না।তাতে ওজন যেমন বাড়বে, তেমনই দেখা দিতে পারে বদহজমের সমস্যা। পাশাপাশি,মেদ ঝরাতে নিয়মিত শরীরচর্চা প্রয়োজন। অন্তত ৩০ মিনিট ব্যায়াম করতে হবে। যেভাবেই হোক শরীরের নড়াচড়া প্রয়োজন।জিমে যেতে পারেন, বাড়িতে ফ্রি-হ্যান্ড একসারসাইজ কিংবা যোগাসন করতে পারেন। প্রতিদিনের জীবনে অন্তত হাঁটাচলা, জগিং, দৌড়ানোর অভ্যাস রাখুন। সেইসঙ্গে একধাক্কায় প্রচুর ওজন কমাতে না খেয়ে উপোস থাকতে যাবেন না। এতে ওজন আরো বাড়বে। শরীরে দেখা দেবে আরো অনেক অসুবিধা। আসলে বেশিক্ষণ খালি পেটে থাকলে শরীরে জমে হয় ফ্যাট, যা ঝরানো সত্যিই কষ্টকর এবং সময়সাপেক্ষ।মেনুতে ফাইবার ও প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দিন। আর কমাতে হবে কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিমাণ। এইসব খাবার খেলেই আপনার ওজন কমবে সহজে। পাশাপাশি খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে। তাহলে সহজে তা হজম হবে। না হয় দেখা দেবে বদহজমের সমস্যা। আর খাবার খাওয়ার সময় টিভি কিংবা মোবাইল না দেখাই ভালো। মন দিয়ে খাবার না খেলে সঠিক পুষ্টি হয় না। এ ছাড়া পেট ভরে না, খাবারও হজম হয় না। সেইসঙ্গে তেলমশলা, ঝালযুক্ত খাবার, ভাজাভুজি এড়িয়ে চলুন। তাহলে কমবে ওজন। দূর হবে অ্যাসিডিটির সমস্যাও।সব মিলিয়ে,ওজন কমাতে প্রতিদিন শরীরচর্চা প্রয়োজন।

তবে নিজের শারীরিক ক্ষমতার বাইরে গিয়ে শরীরচর্চা করতে যাবেন না। এতে হিতে বিপরীত হবে।