গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment হার মানে তো জীবন শেষ নয় : সায়ন্তিকা

    হার মানে তো জীবন শেষ নয় : সায়ন্তিকা

    0
    10
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভোটপর্ব মিটলেই অভিনয়ে ফিরবেন, এ কথা নিজেই জানিয়েছিলেন বরাহনগরের প্রাক্তন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে অনেক কিছু বদলে গিয়েছে।নির্বাচনী প্রচারে সায়ন্তিকাকে অনেকটাই আত্মবিশ্বাসী মনে হয়েছিল একাংশের।

    এই পরাজয়ের পরে এ বার কী ভাবছেন সায়ন্তিকা? প্রাক্তন বিধায়ক তথা অভিনেত্রী সায়ন্তিকা বলেছেন, একটা খারাপ লাগা তো থাকেই। মনখারাপ ঠিক নয়। হয়তো তাঁর থেকে আরও বেশি প্রত্যাশা ছিল মানুষের। তিনিই হয়তো সাধারণের আশা পূরণ করতে পারেননি। তবে চেষ্টা করেননি, এমন বলবেন না। চেয়েছিলেন নিজের সবটা দিয়ে কাজ করতে, সেটাই করেছেন অনবরত।এর আগে,২০২৬ সালের নির্বাচনে পরাজয়ের পরে ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী স্পষ্ট জানিয়েছিলেন যে, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না।

    অন্য দিকে তৃণমূল সাংসদ দেব বলেছিলেন, রাজনীতিতে আর বেশি জড়াতে চান না। সহকর্মীদের মতো সায়ন্তিকাও কি এ বার রাজনীতির পাট চুকিয়ে দিতে চান? বরাহনগরের প্রাক্তনী  সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় অবশ্য এমন কোনও মন্তব্য করতে রাজি নন।