গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata তৃণমূলের মন্ত্রী-বিধায়কদের হার

    তৃণমূলের মন্ত্রী-বিধায়কদের হার

    0
    14
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    সকালে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হলেও বেলা যত গড়িয়েছে ততই ভেঙে পড়তে শুরু করেছে তৃণমূলের দুর্গ। তারমধ্যেই একে একে হারার খবর আসতে থাকে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের।

    দমদম উত্তরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের স্বাস্থ্য ও অর্থ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দমদমে বিদায়ী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চন্দনগরে প্রার্থী তথা বিদায়ী কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন, দমকলমন্ত্রী সুজিত বসু, শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী শশী পাঁজাও। ওই তালিকায় রয়েছেন বিদায়ী বনমন্ত্রী তথা বিনপুরের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা, বিদায়ী সেচমন্ত্রী মানস ভূঁইয়া, মন্তেশ্বরের তৃণমূল প্রার্থী বিদায়ী গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি, বিদায়ী পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীও।

    হারের তালিকায় রয়েছেন তৃণমূলের পরিচিত মুখ দেবাশিস কুমার, অতীন ঘোষরাও।