
অভিযানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং তার ফল অনেক বেশি জরুরি। মঙ্গলবার পুণে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেছেন ভারতীয় সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। তিনি বলেছেন, ক্ষয়ক্ষতি গুরুত্বপূর্ণ নয়, পরিণাম গুরুত্বপূর্ণ।
সিঙ্গাপুরের সাক্ষাৎকারের কথাও উল্লেখ করেছেন তিনি। ঘটনাচক্রে সম্প্রতি সিঙ্গাপুরে সাংগ্রি-লা সম্মেলনের ফাঁকে বিদেশি সংবাদমাধ্যমকে সেনা সর্বাধিনায়ক বলেছিলেন, অপারেশন সিঁদুর অভিযানে ভারতেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে পাক বাহিনীর হাতে কটি ভারতীয় বিমান ধ্বংস হয়েছিল, তা জেনারেল চৌহান সিঙ্গাপুরে স্পষ্ট করেননি। ভারতের রণকৌশল ব্যাখার ওপরেই জোর দিয়েছিলেন তিনি। বাইটঃ জেনারেল অনিল চৌহান, সিডিএস
