ঘৃণার বাজারে ভালবাসা, রাহুলকে শুভেচ্ছা কংগ্রেসের 

0
154
Love in the market of hate Congress congratulates Rahul
Love in the market of hate Congress congratulates Rahul
দেশবাসীকে ঘৃণার বাজারে ভালবাসাকে বেছে নিতে শিখিয়েছেন তিনি। এভাবেই রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে কংগ্রেস।
বুধবার দেশজুড়ে কংগ্রেস নেতা-কর্মীরা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর জন্মদিন পালন করেছেন। দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদর দফতরেও নেতা-কর্মীরা তাঁর জন্মদিন খুব ধুমধাম করে উদযাপন করছেন।অন্যদিকে এক্স বার্তায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে বোন প্রিয়াঙ্কা গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনসহ একাধিক নেতা রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছেন। কংগ্রেসের তরফে বলা হয়েছে, রাহুল গান্ধী এমন একজন নেতা যিনি রাগ, ঘৃণা এবং কান্নার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।তিনি দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।তিনি আলোর সূচনা করেছিলেন এবং আশা জাগিয়েছিলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ভারতের সংবিধানে গৃহীত মূল্যবোধের প্রতি রাহুল গান্ধীর অটল প্রতিশ্রুতি এবং লক্ষ লক্ষ অশ্রুত কণ্ঠের প্রতি দৃঢ় সহানুভূতি, তাঁকে আলাদা করে তুলেছে।প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, দাদা রাহুল গান্ধী তাঁর বন্ধু, সহযাত্রী, যুক্তিবাদী গাইড, দার্শনিক এবং নেতা। এছাড়াও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাহুল গান্ধীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।