গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Birbhum লভ সাইন চুরি করে স্ত্রীকে উপহার

    লভ সাইন চুরি করে স্ত্রীকে উপহার

    0
    424
    ছবি সৌজন্যে : নিজস্ব

    স্ত্রীকে ভালবাসার প্রতীক হিসেবে পুরসভার এলইডি বোর্ড থেকে লভ চিহ্ন চুরি করেছিলেন বীরভূমের সিউড়ির যুবক। ধরাও পড়েন অভিযুক্ত যুবক। কিন্তু চুরির পিছনে প্রেমের কাহিনী শুনে সাজা তো দূর উল্টে স্ত্রীকে দেওয়ার জন্য গোলাপের তোড়া কিনে দিয়েছে পুলিশ ও পুরসভা।

    অন্যান্য জায়গার মতই সৌন্দর্যায়নে সিউড়ির সার্কিট হাউস সংলগ্ন এলাকায় উজ্জ্বল এলইডি বোর্ডে লেখা ছিল আমার ভালবাসার শহর সিউড়ি। সেই ডিসপ্লে বোর্ডে লভ সাইন বা ভালবাসার চিহ্ন ছিল। মঙ্গলবার রাতে হঠাৎ করেই ওই লভ চিহ্নটি উধাও হয়ে যায়। এরপরেই সিউড়ি পুরসভার তরফে পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় থানায় অভিযোগ জানান। তদন্তে নেমে পুলিশ মহম্মদবাজারের এক যুবককে আটক করে। জেরায় জানা যায় স্ত্রীকে ভালবাসার উপহার দিতে ওই কাজ করেছেন। লাল রঙের ওই লভ সাইনটি স্ত্রী কাছে নিয়ে যাওয়ার আগে ভেঙে যায়।

    এরপরেই পুলিশ এবং পুরসভার তরফে যুবককে লাল গোলাপের তোড়া কিনে দেওয়া হয়। থানার বাইরে হাঁটু মুড়ে বসে স্ত্রীর হাতে সেই গোলাপ তোড়া তুলে দিয়েছেন ওই যুবক। শপথও নিয়েছেন আর কোনওদিন এমন কাজ করবেন না।