স্বামীকে খুন করে জেলে প্রেমিক, আত্মহত্যার চেষ্টা বাদুড়িয়ার বধূর

0
100
ছবি সৌজন্যে : নিজস্ব

তাঁকে কাছে না পেয়ে স্বামীকে খুন করেছেন বিএলও প্রেমিক। এখন সেই প্রেমিক বিএলও জেলে। এরইমধ্যে সদ্য স্বামী হারানো বিউটি খাতুন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মঙ্গলবার।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবতী। অন্যদিকে মঙ্গলবারই বাদুড়িয়া খুনে গ্রেফতার হয়েছেন তৃতীয় অভিযুক্ত। ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন বাদুড়িয়ার বাসিন্দা নাসির আলি। এসআইআর-র নথি চেয়ে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন বিএলও রিজওয়ান হাসান মণ্ডল। নাসিরের স্ত্রী বিউটির সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল রিজওয়ানের। নাসির তা জানতে পেরে স্ত্রীর সঙ্গে বিএলও-র মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন।

সেই রাগেই নাসিরকে ডেকে খুন করে রিজওয়ান ও তাঁর সঙ্গীরা। এরপর দেহ টুকরো করে প্যাকেটে ভরে খালে ভাসিয়ে দেয়।